ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনের রেকর্ড

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ মানেই ভারত-পাকিস্তান। এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। ম্যাচ চলাকালীন সময়ে ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য খরচ হচ্ছে ১৬ লাখ টাকা।

যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও যেমন অঙ্কটা শুনে চোখ কপালে, তেমনই কারও আবার প্রশ্ন, টাকাটাই কি সব?

সবকিছু ঠিক থাকলে ৯ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের দর্শকের সংখ্যা প্রত্যাশিতভাবেই থাকবে সর্বাধিক।

ইকোনমিকস টাইমসের একটি রিপোর্ট মোতাবেক, এই খেলার লাইভ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য চ্যানেল কর্তৃপক্ষ ১৪-১৬ লাখ টাকা ধার্য করেছে।

এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে ভারত ৮ আসরে চ্যাম্পিয়ন হয়। ৬ আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা আর ২ বার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই হিসেবে এশিয়া কাপে ফেভারিট দল ভারত।

এশিয়া কাপের আসন্ন ১৭তম আসরের আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত প্রচণ্ড শক্তিশালী টিম। বিশেষ করে টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত বেশি শক্তিশালী দল। আমার মতে, এবারের এশিয়া কাপে ফেভারিট ভারতই। বিশেষ করে দুবাইয়ে যেরকম উইকেট হয়, সেখানে ভারতকে হারানো খুব কঠিন।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনের রেকর্ড

আপডেট সময় : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫