আজ ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরির লক্ষ্যে “MindBridge: Connecting Minds, Building Resilience” শীর্ষক একটি কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন অধ্যাপক ড. মেহজাবিন হক এবং ডা. এস এম জিয়াউল ইসলাম। তাঁরা শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস বৃদ্ধি, আবেগ নিয়ন্ত্রণ, কার্যকর যোগাযোগ, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনের সংকট মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত অধ্যাপক ড. শাহ মোহাম্মদ ফখরুল ইসলাম।
কর্মশালার ব্যবস্থাপনায় ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু। এর আগেও তিনি অনেক প্রোগ্রাম বাস্তবায়ন অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। ১৮০ জন শিক্ষার্থীকে ফ্রি চাইনিজ ভাষা শিক্ষা কোর্সের আয়োজন করেছে। ৩০০ জন শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি কর্মশালা আয়োজন করেন। পরবর্তীতে তিনি ফ্রি First Aid Medical Camp করার ঘোষণা দেন।
উক্ত প্রোগ্রামে সভাপতির বক্তব্যে ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, আমরা ক্যাম্পাসে কোনো হল দখল করতে দিবো না। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন জকসুর নির্বাচিত প্রতিনিধির উপর হামলা করা হয়েছে আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কেউ যদি হল দখল করার পাঁইতারা করে তাদের যথাযথ জবাব দেওয়া হবে
এ সময় ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য সম্পাদক মোসাদ্দেক, ক্রীড়া সম্পাদক আরমান এবং ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি সহমর্মিতাপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা ও কাউন্সেলিং কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।













