ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাকাতির অভিযোগে পাপুয়া নিউ গিনির ক্রিকেটার গ্রেফতার

পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিং ডোরিগা।

জাতীয় দলের এক ক্রিকেটারকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই ক্রিকেটার হলেন পাপুয়া নিউ গিনির উইকেটকিপার ব্যাটসম্যান কিপ্লিন ডোরিগা।

গত ২৫ অগাস্ট জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে একটি ডাকাতি হয়েছিল। যখন এই ডাকাতি হয়, সেই সময় ডোরিগা দলের সঙ্গেই ছিলেন। বর্তমানে এই দলটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চ্যালেঞ্জ লিগে খেলছে। এই লিগের ২১ নম্বর ম্য়াচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ডোরিগা। ২৯ বলে ১২ রান করেন তিনি। এরপর ডাকাতির ঘটনায় তার নাম জড়িয়ে যাওয়ার কারণে ২ ম্য়াচ তাকে নির্বাসিত করা হয়।

গত বুধবার কিপ্লিন ডোরিগাকে ম্য়াজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়েছিল। জানা গিয়েছে, আদালতে শুনানি চলাকালীন তিনি নিজের যাবতীয় অপরাধ স্বীকার করেন। এরপর এই অভিযোগকে যথেষ্ট গুরুতর বলে চিহ্নিত করেন ম্যাজিস্ট্রেট রেবেকা মার্লে-কির্ক। সেইসঙ্গে তিনি এই মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়ে দেন।

এই ঘটনায় ক্রিকেটার ডোরিগাকে এবার ২৮ নভেম্বর রয়েল কোর্টে পেশ করা হবে। ইতিমধ্যে তার জামিনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত আগামী তিন মাস তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে। ক্রিকেট খেলতে পারবেন না তিনি। পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই ঘটনার জন্য জাতীয় ক্রিকেট দল একেবারেই জড়িত নয়।

২৯ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটসম্যান পাপুয়া নিউ গিনির হয়ে ৯৭ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ২০২১ এবং ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপও রয়েছে। ৩৯ ওয়ানডে ম্য়াচে তিনি মোট ৭৩০ রান করেছেন। এরমধ্যে রয়েছে চারটে হাফসেঞ্চুরি। অন্যদিকে, টি-২০ ক্রিকেটে ৩৮ ম্য়াচে তিনি ৩৫০ রান করেছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ডাকাতির অভিযোগে পাপুয়া নিউ গিনির ক্রিকেটার গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫