ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ।

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপকে আটটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে রয়েছে আটটি করে জেলা । দেশের প্রধান প্রধান নাদ-নদীর নামে জোনগুলোর নামকরণ করা হয়েছে। জোনগুলো হল- পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রুপসা, ধানসিঁড়ি, সুরমা এবং মধুমতি।

প্রতিটি জোনের খেলার জন্য নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পদ্মা জোনের বগুড়া জেলা, তিস্তা জোনের রংপুর জেলা, ব্রহ্মপুত্র জোনের টাঙ্গাইল জেলা, কর্ণফুলী জোনের কুমিল্লা জেলা, রুপসা জোনের যশোর জেলা, ধানসিঁড়ি জোনের বরিশাল জেলা, সুরমা জোনের সিলেট জেলা ও মধুমতি জোনের গোপালগঞ্জের বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমি।

জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে হবে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে সেমিফাইনালের চার দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক?

২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫