ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

বাগেরহাটের গজালিয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোয় মো. কাওসার আলী (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) এই হামলার ঘটনা ঘটে। আহত কাওসার আলী(৫২) মৃত মিলকাত হোসেনের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২৫ সালে কাওসার আলীর গরু চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তারা জামিনে বা কারাগার থেকে বের হয়ে আসে। বর্তমানে মামলাটির সাজার শুনানি চলমান রয়েছে। অভিযোগ উঠেছে, সম্প্রতি শুনানির বিষয়টি সামনে আসতেই অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য কাওসার আলীকে নানাভাবে চাপ দিতে শুরু করে এবং মামলা প্রত্যাহার না করলে পঙ্গু করে দেওয়ার হুমকি দেয়।

মামলা না তোলার জেরে আজ ২৪ নভেম্বর (মঙ্গলবার) কাওসার আলীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় অভিযুক্তদের সঙ্গে আরও কয়েকজন অংশ নেয়। অভিযুক্তরা হলেন— হান্নান শেখ (৪২), পিতা: আবদুল মালেক শেখ; জাহিদ শেখ (৪০), পিতা: সেকেন্দার শেখ; হেদায়েত (৪২), পিতা: আবদুল হক শিকদার; জাহিদ (৩২), পিতা: জহুর আলী শিকদার; তাইজুল (৪২), পিতা: মুজিবুর শিকদারসহ অজ্ঞাতনামা আরও দুজন।

হামলায় কাওসার আলীর ডান পায়ের পাতা ও হাঁটু ভেঙে যায়। এছাড়া তার মাথা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও ক্ষতচিহ্ন সৃষ্টি হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত কাওসার আলী বলেন, “তাদের মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দেয়, আমাকে পঙ্গু করার হুমকি দেয়। মামলা তুলিনি বলে তারা আমার উপর হামলা করে আজকে।”

এমএস/আ প্র ২০২৬

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

আপডেট সময় : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬