ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শনিবার (২৮ জুন) সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র হয়েছে। ড্র-তে এফ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। গ্রুপসঙ্গী হয়েছে গত আসরের রানার্স আপ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে।

চলতি বছরের ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে শনিবার ফ্যালকন হলে বলেছেন, ‘২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে।’

অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেছেন, ‘তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।’

এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দল যুব এশিয়া কাপ খেলতে চীন যাচ্ছে। এই উপলক্ষে শনিবার জার্সি উন্মোচন ও ফটো সেশন হয়েছে।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫