ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি:

সারাদেশে নারীদের ওপর সহিংসতা ও হেনস্থার ঘটনার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট মহিলা বিভাগ।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় স্বাধীনতা উদ্যানের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মহিলা জামায়াত বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মনিরা সাঈদ বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার ত্যাগের বিনিময় আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম‌। কিন্তু এখনো দেশের বিভিন্ন জায়গায় নারীরা অনে নিরাপদ, নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। তিনি আরো বলেন, ওসমান হাদী আমাদের বাংলাদেশের রত্ন তার মৃত্যুর বিচার এখন নিশ্চিত করা হয়নি। ছাত্র জনতার উপরে এখন অনেক জায়গায় হামলা হচ্ছে, এর তীব্র নিন্দা জানাই।

সমাবেশে বাগেরহাট -২ নির্বাচনী আসন পরিচালিকা ডা. মনোয়ারা আজাদ বলেন, এটি বাগেরহাটে মহিলা জামায়াতের প্রথম সংগঠিত বিক্ষোভ মিছিল। নারীরা শুধু ঘরের দায়িত্বেই সীমাবদ্ধ নয়; নিজেদের অধিকার আদায়েও সচেতন ও সক্রিয় হতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তিনি বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি লায়লা আরজুমান্দ,
বাগেরহাট জেলা শাখার সহকারি সেক্রেটারি জেসমিন সুলতানা, সদর থানার সেক্রেটারি নার্গিস সুলতানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মহিলা জামায়াতের নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নারীরা তাদের ভোটের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬