ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ঘূর্ণিজাদুতে জয় দেখছে বাংলাদেশ

বাংলাদেশের স্পিনজালে ফেঁসে যাচ্ছে লঙ্কানরা। তানভীর ইসলাম, শামীম পাটোয়ারী এবং মেহেদী হাসান মিরাজ মিলে স্বাগতিকদের চেপে ধরেছেন। ১৫৬ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে চারিথ আসালাঙ্কার দল। লঙ্কানদের ৭ উইকেটের মধ্যে ৬টি-ই ঝুলিতে পুরেছেন বাংলাদেশের স্পিনাররা।

শুরুটা করেছিলেন পেসার তানজিম সাকিব। দ্বিতীয় ওভারেই তুলে নেন লঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কার উইকেট। এরপর শুরু তানভীর ম্যাজিক। টানা দুই ওভারে নিশান মাদুশকা এবং ফিফটির মাইলফলক ছোঁয়া কুশল মেন্ডিসকে ফেরান তিনি।

এরপর লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে তানভীরের তালুবন্দি করিয়ে সাজঘরের পথ দেখান খণ্ডকালীন স্পিনার শামীম। অন্যদিকে পাঁচ ম্যাচ পর ওয়ানডেতে উইকেটের দেখা পেয়েছেন অধিনায়ক মিরাজ। লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে বল হাতে ছন্দে ফিরেছেন তিনি।

এই দুই উইকেটের মাঝে কামিন্দু মেন্ডিস এবং দুনিথ ওয়েলালাগেকেও সাজঘরের পথ চেনান ঘূর্ণিবাজ তানভীর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য ৭২ বলে ৭৯ রান প্রয়োজন লঙ্কানদের, আর সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের চাই ৩ উইকেট।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ঘূর্ণিজাদুতে জয় দেখছে বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫