ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ক্রিকেটারদের সঙ্গে কথা বলা আমার কাজ না: আমিনুল ইসলাম

পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়ে ইতোমধ্যে দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।

পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ আজ রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথা হয়েছে কিনা জানতে চান এক ক্রীড়া সাংবাদিক।

এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক বলেন এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি। তবে এই মুহূর্তে ক্রিকেটারদের বাড়তি চাপ দিতে নারাজ তিনি।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বুলবুল বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম (পাকিস্তানে) আছেন সেখানে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনও চাপ না দিতে। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলবো। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা না বলাই ভালো।’

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বুলবুল বলেন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দুই দিন হলো। আরেকটু দেখে নিই, তারপর বলতে পারবো। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে… গ্রাফ উপরের দিকে যাবে… যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ক্রিকেটারদের সঙ্গে কথা বলা আমার কাজ না: আমিনুল ইসলাম

আপডেট সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫