ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

পাকিস্তানের সঙ্গে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত

ছবি: সংগৃহীত

এমনিতেও দুদলের দেখা খুব একটা হয় না। আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। দ্বিপাক্ষিক সিরিজও খেলছে না প্রায় দেড় দশক। এবার সেটির পরিধী হয়ত বাড়তে যাচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, নিকট ভবিষতে দুদলের সিরিজ হবে না।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে হামলার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মাদের ক্রিকেট বোর্ড। দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়েছিল ২০১২ সালে। সাম্প্রতিক বছরগুলিতে সিরিজের দাবি উঠেছিল। তবে পহেলগামের হামলা সেই সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে।

বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা গণমাধ্যমকে ঘোষণাই দিয়েছেন আজ, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না।‘

আইসিসিকে টেনে বিসিসিআই সহ-সভাপতি বলেছেন, ‘আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনা ও আবেগের শীর্ষে থাকে। রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপাক্ষিক ক্রিকেট দীর্ঘদিন ধরে বন্ধ। আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াই দেখা যায় না। পহেলগামে হামলার পর এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

পাকিস্তানের সঙ্গে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত

আপডেট সময় : ০৫:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫