ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক এইডেন মার্করাম। মিরপুর টেস্ট হারের পর সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। 

বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলে আছে পরিবর্তন। বাদ পড়েছেন নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। জ্বরের কারণেই অবশ্য চট্টগ্রাম টেস্টে মাঠে নামা হচ্ছে না তার। সে জায়গায় অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এই টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হাসান মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছেন নাহিদ রানা।

সবমিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা। 

এ এস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪