ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

বিপিএলে নতুন ঠিকানায় মিরাজ

ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। নতুন মৌসুমে বদলে গেল তার ঠিকানা। বরিশাল ছেড়ে খুলনাতে পাড়ি জমিয়েছেন এই অলরাউন্ডার। বিপিএলের একাদশ আসরে তাকে দেখা যাবে খুলনা টাইগার্সের জার্সিতে।

গতবার খুলনার কোচিং করিয়েছিলেন তালহা জুবায়ের। এবারও তার ওপরই আস্থা রাখতে যাচ্ছে দলটি। বিপিএলের সর্বশেষ আসরে সাবেক এই পেস বোলারের কোচিংয়েই দারুণ শুরু করেছিল খুলনা। যদিও মাঝপথে খেই হারিয়ে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দলটির।

শক্তি বাড়াতে এবার সরাসরি চুক্তিতে মিরাজকে দলে ভিড়িয়েছে খুলনা। এছাড়া গতবার দলটিতে খেলা স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে ধরে রেখেছে তারা।

তবে গত আসরে দলটির নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে খুলনা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

বিপিএলে নতুন ঠিকানায় মিরাজ

আপডেট সময় : ০১:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪