ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নাটোরে সেনাবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ আটক

ছবি: সংগৃহীত

মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের লালপুরে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর অভিযানে তিন চাঁদাবাজকে আটক করা হয়েছে। শনিবার (২৫ মে ২০২৫) সকালে স্থানীয় ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাজার ইজারার নামে ভুয়া ১৪০ টাকার রশিদ ব্যবহার করে বাজারের নির্ধারিত সীমানার বাইরে থেকে, বিশেষ করে বিভিন্ন কোম্পানির ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের এই কর্মকাণ্ডে বাজারে অস্থিরতা ও সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছিল।

অভিযান চালিয়ে চাঁদাবাজদের আটক করার পর স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। পরে আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে জনমনে সচেতনতা ও সাহস বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নাটোরে সেনাবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ আটক

আপডেট সময় : ১১:৩৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫