ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুর অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আজ বুধবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনা পাড়ার যুবক মিজানুর রহমান (৩৩) গত ১১ এপ্রিল সকালে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেয়। পথিমধ্যে রানিরহাট বাজারের নাইস টেইলার্সের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা অপহরণকারী চক্র তার পথরোধ করে। পরে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে শাজাহানপুরের নন্দকুল গ্রামের এক পুকুরপাড়ে নিয়ে যায় এবং শারীরিকভাবে নির্যাতন করে।এসময় তার নিকট থেকে ২৮ হাজার ৫’শ টাকা, একটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। ভিকটিমের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের পাশাপাশি তার মোটরসাইকেল বন্ধক রেখে আরও টাকা সংগ্রহ করে তারা। এছাড়াও, ভিকটিমের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়।এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। (মামলা নং ৩২, তারিখ-১২ এপ্রিল ২০২৫)।

মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে প্রথমে ঘটনার সঙ্গে জড়িত কামরান মন্ডল শামীম (৩৮) ও রাকিব মন্ডল (৩২) কে ১৩ জুন গ্রেফতার করেন। আজ ১৮জুন মামলার এজাহারভুক্ত ৩ নং আসামী সাকিব (২২) কে আদালতে পাঠানো হয়।

শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত কামরান মন্ডল শামীমের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন। অপর আসামি সাকিবের বিরুদ্ধেও অস্ত্র, চাঁদাবাজি, মারধর ও হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলা রয়েছে।” মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া টাকা-মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

শাজাহানপুর অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫