ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নাটোরে আদালতের মালখানায় ৩৭ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরি

ছবি : সংগৃহীত

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের আদালতের মালখানা থেকে প্রায় ৩৭ লাখ টাকা ১০ ভরি স্বর্ণ ও ৩ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে হেফাজতে নিলেও তাদের পরিচয় নিশ্চিত করেনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে কোনো এক সময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটলেও শুক্রবার সাড়ে ১১ টার দিকে বিষয়টি নজরে আসে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, কোর্ট পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মালখানার তালা ভাঙা দেখে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। খবর পেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করে।

মাহবুর রহমান জানান, চলতি বছরের ১৪ মার্চ ভোরে নাটোরের সিংড়ায় চেকপোস্ট চলার সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি তল্লাশি করে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। পরবর্তীতে আদালত এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। এ টাকাসহ মালখানায় থাকা ১০ ভরি স্বর্ণ ও ৩ ভরি রুপা চুরি ছাড়া অন্যকিছু চুরি হয়নি। এ ঘটনায় ৪ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। চোরদের সনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নাটোরে আদালতের মালখানায় ৩৭ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরি

আপডেট সময় : ০৮:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫