ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

সন্ত্রাসী হামলায় আহত ২ সাংবাদিক

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার রুমে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মো. আতাউর রহমান। তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদ্যোক্তার রুমের থাকা নাম বলা অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত একটি বিরোধ সংক্রান্ত মীমাংসার দিন ধার্য ছিলো। এ মামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা উপস্থিত হন। তারা সেখানে উপস্থিত হলে রমজান সরদার দুই সাংবাদিকের ওপর হামলা চালান।

অভিযুক্ত রমজান সরদার (৩৬) ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। তিনি নিজেকে যুবদল কর্মী সিহেবে পরিচয় দেন।

আহত সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, “ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়ের জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মীমাংসার জন্য পরিষদে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেটে যায়। সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন।”

এ বিষয়ে অভিযুক্ত রমজান বলেন, “সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়।”

এ বিষয়ে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, “আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। ঘটনাটা শুনেছি।”

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

সন্ত্রাসী হামলায় আহত ২ সাংবাদিক

আপডেট সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪