ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

পঞ্চপাণ্ডবের সম্মানে জার্সি নম্বর তুলে রাখার প্রস্তাব

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ হিসেবে পরিচিত মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ—এই পাঁচজনের অবদান অবিস্মরণীয়। দেশের ক্রিকেটে তাদের দীর্ঘদিনের সেবা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক হান্নান সরকার।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ৫ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি বলেন, ‘আমার মনে হয়, এই পাঁচজনের অর্জনকে সম্মান জানাতে তাদের জার্সি নম্বরগুলো তুলে রাখা যায়। নতুন কোনো খেলোয়াড় যেন এই নম্বরগুলো ব্যবহার না করে। এটি একদিকে তাদের প্রতি সম্মান জানানো হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।

সাকিব, মাশরাফী, তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহর ক্যারিয়ারের প্রশংসা করে হান্নান বলেন, ‘এদের অর্জন অনেক। সাকিব তো দীর্ঘদিন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন। তামিম ও রিয়াদ নিজেদের পারফরম্যান্স দিয়ে বহু রেকর্ড গড়েছেন। মুশফিক ধারাবাহিক পারফরম্যান্সে দেশের ক্রিকেটে ভরসার জায়গা তৈরি করেছেন। আর মাশরাফী তো দেশের ক্রিকেটে নেতৃত্বের এক অনন্য উদাহরণ।’

হান্নান আরও উল্লেখ করেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট দল থেকে শুরু করে জাতীয় দলের উঠতি তারকারা এই পাঁচজনকে দেখে বড় হয়েছে। তাদের আদর্শ মেনেই অনেক তরুণ ক্রিকেটার নিজেদের ক্যারিয়ার শুরু করেছে। কেউ হয়তো সাকিবের মতো ৭৫ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখে, কেউ মাশরাফির ২ নম্বর কিংবা তামিমের ২৮ নম্বর। এই জার্সি নম্বরগুলো তাদের জন্য এক ধরনের আইকন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে চিন্তা করলে এটি ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ উদ্যোগ হিসেবে জায়গা করে নিতে পারে বলে মনে করেন হান্নান।

‘তাদের সম্মানে জার্সি নম্বর তুলে রাখা সম্ভব হলে, এটি কেবল ক্রিকেটারদের অর্জনকে শ্রদ্ধা জানাবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

এ এস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চপাণ্ডবের সম্মানে জার্সি নম্বর তুলে রাখার প্রস্তাব

আপডেট সময় : ০৩:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪