ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি: ইরান প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন কথা বলেছেন।

তিনি বলেন, ইরান কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার ওই চেষ্টা চালানো হয়েছিল। তবে কোনও ধরনের হামলা হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।

গত বছর মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্পও অভিযোগ করেছিলেন, তাকে হত্যাচেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে।

মঙ্গলবার এনবিসি নিউজের পক্ষ থেকে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্পকে হত্যায় ইরানের কোনও পরিকল্পনা আছে কি না। জবাবে পেজেশকিয়ান বলেন, ‘কখনোই না।’

গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। আগামী সোমবার (২০ জানুয়ারি) তিনি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনী প্রচার চলাকালে দুবার হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যান ট্রাম্প। একটি হত্যাচেষ্টা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। ট্রাম্প তখন ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে গলফ খেলছিলেন।

এর আগে গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করার সময়ও ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তদন্তকারীরা তাদের তদন্তে দেখেছেন, দুটি ঘটনার কোনোটিতেই ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই।

এর আগে সাইবার অভিযানসহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে মার্কিন প্রশাসন যে অভিযোগ করেছিল, তা–ও অস্বীকার করেছে তেহরান।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি: ইরান প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫