ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিমের প্রেমে পড়েছিলেন ট্রাম্প, আবারও করতে চান দেখা

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লির সঙ্গে বৈঠক কিছুটা অস্বস্তিকরভাবে শেষ হলেও, পরে ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এই বছর কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই। সুবিধাজনক সময়ে তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি।’

এর আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রাজনীতিকে ‘শুদ্ধি অভিযান বা বিপ্লবের মতো’ আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন, যা পরে তিনি ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেন।

প্রথম মেয়াদে ট্রাম্প ও কিম তিনবার বৈঠক করেছেন। ট্রাম্প দাবি করেন, কিম তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন এবং মনে করিয়ে দেন, তাদের সম্পর্ক একসময় ঘনিষ্ঠ ছিল। তিনি বলেন, ‘আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম।’ তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

এদিকে ইউক্রেন যুদ্ধের পর কিম আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন। রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি তিনি হাজার হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

কিমের প্রেমে পড়েছিলেন ট্রাম্প, আবারও করতে চান দেখা

আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫