ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, প্রাণহানি ৫

লস অ্যাঞ্জেলেস ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের আশপাশে জ্বলতে থাকা ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় জরুরি সেবা বিভাগের কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, দাবানলের কারণে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ১ হাজার ১৬২টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই অভিযানে ৩১টি হেলিকপ্টার ও ছয় পানি ট্যাংকার বিমান অংশ নিয়েছে।

অঞ্চলটিতে বাতাসের গতি অনেক বেশি, যা হারিকেনের মতো। লস অ্যাঞ্জেলেসের কাছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে তীব্র বাতাসের কারণে আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় গত বুধবার বিকেল পর্যন্ত ১৬ হাজার একর ভূমি পুড়ে গেছে, যার মধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য একটি দাবানল আলতাদেনা এলাকার চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে ১০ হাজার ৬০০ একর জমি পুড়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি এখনও দ্রুত বদলে যাচ্ছে এবং দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, দাবানলের ঝুঁকি আরও বাড়তে ও বিপজ্জনক হতে পারে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, প্রাণহানি ৫

আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫