ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি : ডোনাল্ড ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আমি ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি, বরং আমি তাদের আলোচনার টেবিলে আনতে চেষ্টা করছি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, যে কোনো সম্ভাব্য ভূখণ্ড বিনিময়ের বিষয়ে ইউক্রেন নিজেই সিদ্ধান্ত নেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দিতে আলাস্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আলাস্কার বৃহত্তম শহরে অবস্থিত একটি পুরনো বিমানঘাঁটিতে। ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর থেকে দুজনে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন। উভয় নেতাই বৈঠক থেকে রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য পেতে আগ্রহী।

ট্রাম্প বারবার ইউক্রেন যুদ্ধকে একটি ‘রক্তপাতপূর্ণ সংকট’ বলে উল্লেখ করেছেন এবং এটিকে দ্রুত সমাপ্তির মাধ্যমে তিনি নিজেকে বিশ্বশান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইছেন। তিনি বলেছেন, যদি এই বৈঠক সফল হয়, তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক দ্বিতীয় বৈঠক আরও গুরুত্বপূর্ণ হবে।

আলাস্কা রওনা হওয়ার আগে, পুতিন রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন-সোভিয়েত সহযোগিতার স্মারকস্থলে ফুল অর্পণ করেন, যা এক প্রতীকী বার্তা বলেই মনে করা হচ্ছে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন স্থানীয় সময় বেলা ১১টায় আলাস্কায় পৌঁছাবেন এবং ট্রাম্প সরাসরি তার বিমানেই তাকে স্বাগত জানাবেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি : ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১০:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫