ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি : নুরুল হক নুর

ছবি : সংগৃহীত

প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না।’

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

অগ্নিসেনা স্যোশাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে।

নুর বলেন, ‘যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে, তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন চাই, নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসেনি। চারপাশে অনেক মানুষ ছিল! এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না।’ আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নুরুল হক বলেন, ‘আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে? দেশে তো লোকের অভাব পড়েনি!’

জুলাইয়ের ঘোষণাপত্রে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘কোনো কোনো দলের ন্যারেটিভ তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় আনা হয়েছে। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ১৬ বছরের অত্যাচার, গুম খুনের।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি : নুরুল হক নুর

আপডেট সময় : ১০:২৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫