ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৯৮ ফিলিস্তিনি: জাতিসংঘ

গাজায় ত্রাণ সংগ্রহের সময় অন্তত ৭৯৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর)। শুক্রবার (১১ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ওএইচসিএইচআর-এর মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘৭ জুলাই পর্যন্ত আমরা ৭৯৮ জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছি। এর মধ্যে ৬১৫ জন যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইএফ) পরিচালিত সহায়তা কেন্দ্রের আশপাশে এবং বাকি ১৮৩ জন জাতিসংঘসহ অন্যান্য ত্রাণসহায়তাকেন্দ্রে নিহত হয়েছেন।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত জিএইচএফ গাজায় সরাসরি ত্রাণ বিতরণ করছে, যেখানে তারা মার্কিন বেসরকারি নিরাপত্তা ও সরবরাহ সংস্থাগুলোর সহায়তা নিচ্ছে। এই প্রক্রিয়ায় জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে পাশ কাটানো হচ্ছে। এ ব্যাপারে ইসরাইল দাবি করেছে—পূর্বের ত্রাণকার্যক্রম ব্যবস্থায় হামাস যোদ্ধারা ত্রাণ সরিয়ে নিচ্ছিল।

তবে জাতিসংঘ এই নতুন ব্যবস্থাকে ‘সহায়তার নিরাপত্তাহীন পরিবেশ’ এবং মানবিক সহায়তার পক্ষপাতহীনতার নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

মে মাসের শেষ দিকে গাজায় প্যাকেট করে খাদ্য বিতরণ শুরু করে জিএইচএফ। সংস্থাটি বারবার দাবি করে এসেছে, তাদের পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো প্রাণঘাতী ঘটনা ঘটেনি। যদিও জাতিসংঘের রিপোর্টে বিপরীত চিত্র উঠে এসেছে।

গাজায় চলমান মানবিক সংকটে এই সহিংসতার নতুন মাত্রা উদ্বেগ তৈরি করছে বলে মত প্রকাশ করেছেন মানবাধিকার বিশ্লেষকেরা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৯৮ ফিলিস্তিনি: জাতিসংঘ

আপডেট সময় : ১০:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫