ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ‘ভিত্তিহীন’: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে বলেন, ইরানের ওপর চালানো হামলা ছিল ‘একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’। খবর আনাদোলু এজেন্সির।

১৩ জুন থেকে ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। ইসরাইল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিস্ময়কর হামলা চালালে, জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে।

এরপর রোববার ভোরে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘বড় ধরনের ধ্বংসযজ্ঞ ও সফল অভিযান’ বলে উল্লেখ করেছেন।

পুতিন বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী, ভালো ও নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমরা ইরানি জনগণের পাশে থাকার জন্য আমাদের পক্ষ থেকে সবরকম চেষ্টা করে যাচ্ছি।

তিনি ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন।

পুতিন আরাগচিকে আরও বলেন, আপনার আজ মস্কো সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে করে আমরা এ সংকট নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারব এবং একসঙ্গে সমাধানের পথ খুঁজতে পারব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রতিদিনই বাড়ছে এবং এর মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো।

তিনি রাশিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং সাম্প্রতিক বছরগুলোতে তা কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে চলছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ‘ভিত্তিহীন’: পুতিন

আপডেট সময় : ০৯:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫