ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

২৭ বছরে প্রথম আইসিসি ট্রফি জয় দক্ষিণ আফ্রিকার

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে ‘চোকার্স’ তকমা ধুয়েমুছে সাফ করে দিয়ে ২৭ বছর পর প্রথম আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা।

১৯৯৮ সালে আইসিসি নক-আউট চ্যাম্পিয়ন হওয়ার পরবর্তী তিন দশকে বারবার ট্রফি জয়ের কাছে গিয়েও হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। কখনও সেমিফাইনালে হেরেছে, কখনও হেরেছে ফাইনালে উঠে। ভাগ্য ফেবার না করায় বারবার চোখের পানি মুছতে হয়েছে প্রোটিয়াদের।

এমনকী গত বছর ২৯ জুন ভারতের বিপক্ষে নিজেদের হাতের মুঠোয় থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটা ছুঁতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই ঘটনার ৩৫০ দিনের মাথায় শাপমুক্তি হল প্রোটিয়াদের। জিতে নিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা।

গত বছর ২৯ জুন অধিনায়ক হিসেবে যে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেরকম যাতে ফের না হয়, সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক টিম্বা বাভুমা। তাকে যোগ্য সঙ্গ দেন এইডেন মার্করাম।

২৮২ রানের টার্গেট তাড়ায় ৭০ রানে ২ উইকেট পতনের পর ১৪৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান মার্করাম-বাভুমা। দলের জয়ে বাভুমা ৬৬ রান করলেও ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে ইতিহাস গড়ায় বড় অবদান রাখেন মার্করাম।

এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

২৭ বছরে প্রথম আইসিসি ট্রফি জয় দক্ষিণ আফ্রিকার

আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫