ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপদেষ্টাদের দলীয় পরিচয় প্রচার উদ্দেশ্যপ্রণোদিত: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

চলমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এই দুই উপদেষ্টা কোনো দলীয় নয়, তারা সার্বজনীন গণআন্দোলনের প্রতিনিধিত্ব করছেন।

রোববার দুপুরে চট্টগ্রামের ২ নাম্বার গেট এলাকায় এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ করার অপচেষ্টা তাদের সম্মানহানির শামিল। এতে আন্দোলনের সার্বজনীন চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত-শহিদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল থেকে আমরা গণসংলাপের যাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশ ঘুরে জনগণের মতামত জানব। তাদের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরব। এটি একতরফা প্রচার নয়, বরং পারস্পরিক সংলাপ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং জুবাইরুল আরিফসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

উপদেষ্টাদের দলীয় পরিচয় প্রচার উদ্দেশ্যপ্রণোদিত: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৭:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫