ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করলেন নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে পাক-ভারত উত্তেজনার মধ্যে ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। এবার সেই বিমানঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ভারতের পাঞ্জাবে আদমপুর বিমানঘাঁটিতে যান। তিনি সেখানে বিমান বাহিনীর সৈন্যদের সঙ্গে সাক্ষাত করেন।

পরে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিমানঘাঁটি পরিদর্শনের বিষয়টি জানান মোদি।

সামাজিক মাধ্যমে মোদি লিখেছেন, ‘আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা।’

মোদি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে তার জন্য ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছিল, তারা ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যদিও উল্টো কথা বলেছিল ভারত।

ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের এমন দাবির বিপরীতে তখন বলেছিল, ওই ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান, তবে তারা সেটি ভণ্ডুল করে দিয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করলেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫