ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

ইউরোপের প্রধান দায়িত্ব এখন রাশিয়াকে থামানো: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো ‘রাশিয়াকে থামানো’। তিনি মনে করেন, শুধু রাশিয়ার সম্পদ জব্দ করাই নয়, তা বাজেয়াপ্ত করাও জরুরি।

বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হেলসিংকি+৫০ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে—তাদের থামাতে হবে। এখন সময় এসেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার, শুধু ফ্রিজ করে রাখা নয়। এই সম্পদ যুদ্ধ নয়, শান্তির জন্য ব্যবহার করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাশিয়া থেকে দীর্ঘমেয়াদে নিজেকে রক্ষা করতে হবে।

জেলেনস্কি বলেন, যদি বিশ্ব রাশিয়ায় শাসনব্যবস্থার পরিবর্তনের উদ্যোগ না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো প্রতিবেশী দেশগুলোকে অস্থির করতে থাকবে।

তিনি বলেন, ইউরোপের এখন প্রধান কাজ হচ্ছে রাশিয়াকে থামানো এবং নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে শক্তি বৃদ্ধি করা।

হেলসিংকি+৫০ সম্মেলনটি ১৯৭৫ সালের হেলসিংকিফাইনালএক্ট– এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে। স্নায়ুযুদ্ধ চলাকালে পূর্ব ও পশ্চিমা ব্লকের মধ্যে সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক বিষয় নিয়ে আলোচনার ভিত্তি স্থাপন করেছিল এই চুক্তি। এবার ফিনল্যান্ড এ আয়োজনের আয়োজক।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

ইউরোপের প্রধান দায়িত্ব এখন রাশিয়াকে থামানো: জেলেনস্কি

আপডেট সময় : ১০:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫