ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাকিস্তান হয়তো একদিন ভারতে তেল রপ্তানি করবে : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প আশা করছেন, ১ আগস্টের মধ্যে এসব চুক্তি শেষ হবে।

বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করতেও পারে।

এ ছাড়া তিনি জানান, দক্ষিণ কোরিয়া ও অন্য দেশগুলো শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে।

ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের বাণিজ্য শুল্ক অনেক বেশি এবং তারা অন্যায় বাধা দিচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো জানানো হয়নি।

সূত্র : আনাদুলু

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক?

পাকিস্তান হয়তো একদিন ভারতে তেল রপ্তানি করবে : ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫