ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে যাচ্ছেন ইরান প্রেসিডেন্ট

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (২ আগস্ট) পাকিস্তান যাবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা আইআরএন‘র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

এই সফরের মধ্যদিয়ে পেজেশকিয়ান দ্বিতীয় ইরানি প্রেসিডেন্ট হবেন যিনি এত বছরে পাকিস্তান সফর করছেন। প্রাথমিকভাবে জুলাইয়ের শেষ সপ্তাহে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে, ইব্রাহিম রাইসি পাকিস্তানে তিন দিনের সরকারি সফর করেন। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর এক সপ্তাহ আগের এই সফরে তিনি লাহোর এবং করাচি সফর করেন।

পেজেশকিয়ানের সফরের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহদি সানাই বলেন, ‘ড. পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে শনিবার পাকিস্তান ভ্রমণ করবেন।’

তিনি বলেন, ‘সাংস্কৃতিক ও বাণিজ্যিক অভিজাতদের’ সঙ্গে সরকারি বৈঠক ও আলোচনা এজেন্ডায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘দুদেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সফরের লক্ষ্যগুলির মধ্যে রয়েছে—প্রাদেশিক ও সীমান্ত সহযোগিতা বিকাশ এবং বর্তমানের ৩ বিলিয়ন ডলার থেকে বাণিজ্য বিনিময় বৃদ্ধি। ’

এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ‘শীঘ্রই’ ইসলামাবাদে সরকারী সফর করবেন।

নিউইয়র্ক সফরের ফাঁকে এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেছিলেন, পেজেশকিয়ানের পাকিস্তান সফরের কথা ছিল। এবং তিনি আশা ব্যক্ত করেন যে, সফরটি আগস্টের শুরুতে হতে পারে।

তিনি আরও জানান, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছেন।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলাসহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে পাকিস্তান চুপ থাকতে পারে না।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে যাচ্ছেন ইরান প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫