ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর জানাল ভারত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : সংগৃহীত

টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকাল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরণের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।

দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুই ডিজিএমও আবার ১২ তারিখ, সোমবার দুপুর ১২টার সময়ে কথা বলবেন বলে জানান মিশ্রি।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ-এ ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন, দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

ট্রুথ-এ তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি ভারত ও পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

তিনি আরও বলেছেন, নিজেদের সঠিক জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করায় দুই দেশকে অভিনন্দন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারত-পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং বিভিন্ন ইস্যু নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেঁছে নেওয়ায় আমরা (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং (পাকিস্তানের) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর জানাল ভারত

আপডেট সময় : ১০:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫