ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ঈদের নামাজ আদায় করতে পারেননি ইমরান খান

ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান টানা তৃতীয়বারের মতো ঈদুল ফিতর কারাগারেই কাটালেন। তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা সাবেক এই প্রধানমন্ত্রী এবার কঠোর নিরাপত্তার কারণে ঈদের নামাজ আদায় করতে পারেননি।

সোমবার এক প্রতিবেদনে এমনই তথ্য দিয়েছে জিও নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ প্রায় ১০০টি মামলায় অভিযুক্ত ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন।

এদিকে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় পাকিস্তানে। এদিন কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে ইমরান খান সেই নামাজে অংশ নিতে পারেননি।

তার স্ত্রী বুশরা বিবিও একই কারাগারে বন্দি আছেন। তিনিও এদিন নিজ সেলে অবস্থান করেন। তবে কারাগারের অন্যান্য বন্দি, বিচারাধীন বন্দি এবং কারা কর্মকর্তারা অবশ্য ঈদের নামাজে অংশ নিয়েছেন।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এই কারাগারের চারপাশে বিশেষ তিন দিনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারের আশপাশে ৮টি অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।এছাড়া প্রায় ২০০ নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছে।

সদর এসপি নাবিল খোকারের তত্ত্বাবধানে তিন শিফটে নিরাপত্তার দায়িত্ব পালন করা হবে।

অন্যদিকে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় পুলিশ সদস্যদের অ্যান্টি-রায়ট গিয়ার সরবরাহ করা হয়েছে।

এছাড়া, পিটিআই সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ প্রতিহত করতে একটি রিজার্ভ ফোর্সও মোতায়েন করা হয়েছে।

এদিকে, ঈদুল ফিতরের নামাজ আদায় করতে না দিলেও ঈদ উপলক্ষে ইমরান খানের জন্য কিছু ব্যক্তিগত সামগ্রী উপহার দিয়েছে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ।সেগুলোর মধ্যে ছিল- চার সেট নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কোমরকোট।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ঈদের নামাজ আদায় করতে পারেননি ইমরান খান

আপডেট সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫