ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কানাডার নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন শুক্রবার

মার্ক কার্নি। ছবি : সংগৃহীত

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শুক্রবার শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। এদিন তার সঙ্গে সকালে পুরো মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় বুধবার এ ঘোষণা দিয়েছে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন উদারপন্থী নেতা কার্নি।

৫৯ বছর বয়সি মার্ক কার্নি রাজনীতিতে নবীন। রোববার বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশের ভোট পেয়েছেন কার্নি।

এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে কার্নি বলেছেন, হকির মতো বাণিজ্যেও (যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে) জিতবে কানাডা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

কানাডার নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন শুক্রবার

আপডেট সময় : ১০:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫