ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করবে উত্তর কোরিয়ার সেনা

ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ায় উত্তর কোরিয়া আরও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার পাঠানো এই সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সম্মখসারির লড়াইয়ের দায়িত্বে রয়েছে। খবর এনবিসি নিউজের।

দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (এনআইএস) বলেছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার মোতায়েন করা সেনা সংখ্যা কত, তা নির্ধারণের জন্য চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দৈনিক জুঙ্গাংয়ের এক প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া গত জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে করে রাশিয়ায় অন্তত ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের পাঠানো অতিরিক্ত সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের লড়াই ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ওই অঞ্চলে লড়াই করছে।

এর আগে, ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য গত বছর রাশিয়ায় ১১ হাজারের বেশি সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া। ইউক্রেন ও পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সেনারা উত্তর কোরিয়ার অস্ত্রও ব্যবহার করেছে। যদিও উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য সেনা ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি কখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলেছেন, ব্যাপক সেনা হতাহতের পর গত জানুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। ওই সেনারা উত্তর কোরিয়ার অত্যন্ত সুশৃঙ্খল বাহিনীর বিশেষ যুদ্ধ ইউনিটের সদস্য। পূর্ব ইউরোপের উন্মুক্ত এবং সমতল যুদ্ধক্ষেত্রের বিষয়ে তাদের তেমন প্রস্তুতি নেই। যে কারণে ড্রোন হামলায় এই সেনাদের ব্যাপক হতাহত ঘটেছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করবে উত্তর কোরিয়ার সেনা

আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫