ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

ইমরান খান (ছবি : সংগৃহীত)

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে তার দল। ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার কারাগারের নিয়ম লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া সভাপতি জুনায়েদ আকবর। সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করেছেন তিনি। শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে

আবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আকবর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার কারাগারের নিয়ম লঙ্ঘন করছে। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ প্রাদেশিক অসহিষ্ণুতা বাড়াবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে। এ বিষয়ে পিটিআইয়ের সিনিয়র নেতারা প্রধান বিচারপতির কাছে বিষয়টি উত্থাপন করবেন এবং দলের প্রতিষ্ঠাতার প্রতি অন্যায্য আচরণের বিষয়টি তুলে ধরবেন বলেও জানান আকবর।

এদিকে, শুক্রবার পাঞ্জাব সরকার জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এক বিবৃতিতে বলেছেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতার পরিবার, আইনি দল এবং দলীয় নেতারা নিয়মিতভাবে তার সঙ্গে দেখা করে যাচ্ছেন।’

তিনি পিটিআইয়ের দাবির সমালোচনা করে বলেছেন, ‘তারা কারাগারকে একটি বিনোদন পার্কের মতো ব্যবহার করে। তাদের ধারণা, যে কেউ যে কোনো সময় অবাধ প্রবেশাধিকার পেতে পারে।’

এদিকে খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর থেকে বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইমরান খানকে চাপে ফেলে কোনো চুক্তি করানো। কারণ পিটিআই বারবার বলেছে যে ইমরান খান কারাগার থেকে মুক্তির জন্য কোনো চুক্তি করবেন না।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫