ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ছবি : সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে পবিত্র রমজান মাস। রমজান শেষে বিশ্বের মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর, যা ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাই এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আগ্রহ।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, এ বছর ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। খবর টাইম আউট দুবাই

রমজানের মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর পালিত হবে রোববার (৩০ মার্চ)। তবে যদি রমজান ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার সরকারি ছুটির ঘোষণা করেছে। দেশটির নিয়ম অনুযায়ী, রমজান ২৯ দিনে শেষ হলে তিনদিন এবং ৩০ দিনে শেষ হলে চারদিনের ছুটি দেওয়া হবে।

উল্লেখ্য, আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি ইসলামিক হিজরি ক্যালেন্ডারের ওপর নির্ভরশীল এবং চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত হালকা শীতের মধ্যেই রমজান মাস শুরু হবে। এটি প্রথমবারের মতো এ বছর থেকে হতে যাচ্ছে, যা মুসলমানদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আপডেট সময় : ১১:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫