ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসরাইলকে আরও ৭৪০কোটি ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইসরাইলের কাছে আরও ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এসব অস্ত্রের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র।

স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় পেন্টাগন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর এবং গাজা যুদ্ধবিরতির মধ্যেই বিষয়টি সামনে এলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে। একটি ৬৭৫ কোটি ডলারের চালান, যাতে থাকবে বিভিন্ন ধরণের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের ২,৮০০টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে।

অন্য অস্ত্র প্যাকেজের আওতায় রয়েছে ৩,০০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জাম, যার আনুমানিক মূল্য ৬৬ কোটি ডলার। এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ ২০২৮ সালে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইসরাইলকে আরও ৭৪০কোটি ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫