ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউ অরলিন্সে হামলা এবং লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণ নিয়ে যা বললেন জো বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন ছবিঃ সংগৃহীত

নিউ অরলিন্সের সন্ত্রাসী হামলা এবং লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, মার্কিন বিশেষ নিরাপত্তা সংস্থাগুলো তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা বিভাগ এ দুটি ঘটনার মধ্যে সম্ভাব্য সংযোগ খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে’।

সেই সঙ্গে বাইডেন উল্লেখ করেন যে, ‘আমরা লাস ভেগাসের ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি’।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঘটনাগুলোর পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য পাওয়া না পর্যন্ত এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ কাজ চলবে’।

উল্লেখ্য, বুধবার সকালে নিউ অরলিন্সে একটি ট্রাক হামলায় ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হন। অন্যদিকে লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি ইলন মাস্কের গাড়ি কোম্পানি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে একজন নিহত হন।

সংঘঠিত দুটি মর্মান্তিক ঘটনার মধ্যে যোগসূত্র থাকলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

সূত্র: তাস

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

নিউ অরলিন্সে হামলা এবং লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণ নিয়ে যা বললেন জো বাইডেন

আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫