ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে: ডা. শফিকুর রহমান

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে মন্তব্য করে মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আবারও ‘যৌক্তিক সময়’ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। আর এজন্যই ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে গিয়ে লুটপাট করে। সাধারণত নেতার চেয়ে দেশ বড় বলা হয়। কিন্তু মানসিকতা হলো- দেশের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে আমি বড়। এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।

বুধবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জামায়াত আমির একথা বলেন।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, রাজনীতিবিদরা নিজেরা স্বচ্ছ থাকলে দেশের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জনগণের সম্মানও তারা অর্জন করবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন সময় বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।

নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার বিষয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষ মৌলিক সংস্কারের জন্য সরকারের কাছে একটি ‘যৌক্তিক সময়’ চায়। এই বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে। জুলাই বিপ্লবের চেতনায় দেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

রাজনৈতিক দলগুলোর স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪