ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভারতে মসজিদ চলমান সমীক্ষা স্থগিত নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট

ছবিঃ সংগৃহীত

ভারতে উপাসনালয় বিশেষ করে মসজিদ চলমান সমীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালতের একটি বিশেষ বেঞ্চে ‘প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট’ সম্পর্কিত একাধিক মামলার শুনানি শেষে এ নির্দেশ দেয়।

ভারতের সর্বোচ্চ আদালত বলেছে, এ নিয়ে দেশের কোথাও আপাতত কোনো মামলা দায়ের করা যাবে না। যে মামলাগুলো বিচারাধীন, সেগুলোর কার্যকরী বা চূড়ান্ত রায় দিতেও পারবে না নিম্ন আদালত।

ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এখন শীর্ষ আদালতে যে মামলা চলছে, যতক্ষণ না সেটার চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইনের বিরোধিতা করে দেশের কোনো প্রান্তে মামলা দায়ের করা যাবে না।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে, কোনো মামলার ক্ষেত্রেই কোনো সমীক্ষা বা কার্যকরী নির্দেশ দিতে পারবে না দেশের কোনো ট্রায়াল কোর্ট।

পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দাখিলেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।

এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন ভারতের কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অজয় রাই বলেছেন, এই নির্দেশের ফলে সমাজে ভ্রাতৃত্ববোধ এবং শান্তি বাড়বে। সুপ্রিম কোর্ট আজ যে নির্দেশ দিল, তাতে আমাদের বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

একইসুরে কথা বলেছেন সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য রাজেন্দ্র চৌধুরীও। তিনি বলেন, এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এটা আমাদের বিচারবিভাগকে আরও মজবুত করবে। আর বিচারবিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

ভারতে মসজিদ চলমান সমীক্ষা স্থগিত নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ১১:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪