ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাসিনা-মমতার হাইকমিশনে হামলার নেপথ্যে ইন্ধন রয়েছে: আবদুল্লাহ আল নোমান

ছবিঃ সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতায় থাকাবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন। আর এখনো তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন। আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে। দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আরও বলেন, আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। মমতা ব্যানার্জীর বাংলাদেশ সম্পর্কে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে শেখ হাসিনার দেশবিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে। তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিক দল ও বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- শিক্ষাবিদ সাঈদ আল নোমান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আবদুল শুক্কুর, শাহনেওয়াজ চৌধুরী, মোতালেব চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, সহ-সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

হাসিনা-মমতার হাইকমিশনে হামলার নেপথ্যে ইন্ধন রয়েছে: আবদুল্লাহ আল নোমান

আপডেট সময় : ১১:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪