ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

প্যারিসে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তা দখল করে একদল ফিলিস্তিনপন্থি ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা রাজপথের দখল নিলে তেড়ে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় তারা।

ভিডিওতে দেখা যায়, পুলিশ দৌড়ে গিয়ে বিক্ষোভকারীদের ঘিরে ধরে। তাদের পেছনে ঠেলতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। তখন তাদের হাতে ফিলিস্তিন ও লেবাননের পতাকা দেখা যায়। রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সম্প্রতি ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এর আগে অবশ্য তিনি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে ইউটার্ন নিয়ে আবারও ইসরায়েলের পক্ষেই কথা বলতে দেখা যায় মাখোঁকে।

গেল বছরের জুলাইয়ে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পার্লামেন্টে যে রিপোর্ট পেশ করে, তাতে দেখা যায়- প্রতি বছর ইসরায়েলের কাছে গড়ে ২০ মিলিয়ন ইউরোর সমপরিমাণ অস্ত্র বিক্রি করে প্যারিস।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

প্যারিসে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৪৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪