ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

ইরানের হামলায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে নেতানিয়াহু

ধ্বংসস্তূপ পরিদর্শনে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের হামলায় ইসরাইলের বিধ্বস্ত এলাকা বাট ইয়ামে পরিদর্শনে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। খবর আলজাজিরার।

নেতানিয়াহু আরও বলেন, আমরা এখানে আছি কারণ আমরা একটি অস্তিত্ব রক্ষার লড়াই করছি এবং আমি মনে করি এখন প্রতিটি ইসরাইলি নাগরিক তা বুঝতে পারছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ইরানের হামলায় মধ্য ও উত্তর ইসরাইলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালানো হয়েছে। এই হামলায় ডজনখানেক ইসরাইলি যুদ্ধবিমান অংশ নেয়। ইরানের রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনে এ হামলা চালানো হলো।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

ইরানের হামলায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে নেতানিয়াহু

আপডেট সময় : ০৯:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫