ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইনে ‘মানবিক করিডোর’ ইস্যুতে ছড়ানো গুজব ও অপপ্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই।

রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অডিটরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিইউপি আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারে কোনো ‘প্রক্সি ওয়ারে’ জড়ানোর প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নিয়ে আমরা কোনো আলোচনা বা চুক্তিতে পৌঁছাইনি।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ সবসময় মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই না রাখাইন কিংবা মিয়ানমারে নতুন করে অস্থিরতা তৈরি হোক। সে বার্তা মিয়ানমার সরকারকে আবারও স্পষ্টভাবে জানানো হয়েছে।

‘মানবিক করিডোর’ ইস্যুতে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এটি কোনো করিডোর নয়। আমরা শুধু মানবিক সহায়তা পৌঁছাতে একটি ‘চ্যানেল’ গঠনের আলোচনা করেছি। করিডোর ও চ্যানেল এক বিষয় নয়। এমন চ্যানেল বাস্তবায়িত হলে তা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শুধু ত্রাণ ও খাদ্য সহায়তায় ব্যবহৃত হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আপডেট সময় : ০৯:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫