ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত

ছবি : সংগৃহীত

মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুস্তম আলীর নেতৃত্বে একটি চৌকস দল ভূমিকম্পকালীন উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন করেন। মহড়ায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস” পালিত হয়। এ দিবসের লক্ষ্য হলো—জনগণের মধ্যে দুর্যোগের ঝুঁকি হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করা।

নলডাঙ্গায় আয়োজিত এ দিবসের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের গুরুত্বকে আরও একবার স্মরণ করিয়ে দিল।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত

আপডেট সময় : ০৬:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫