ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে আয়ারল্যান্ড, বাংলাদেশ কততম?

বাংলাদেশের পাসপোর্ট। ছবি : সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ১৮২তম। আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত সর্বশেষ নোমাড পাসপোর্ট সূচকে শীর্ষে আছে আয়ারল্যান্ড।

শুক্রবার (০৪ এপ্রিল) দুবাইভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট বিশ্বের ২০০টি দেশ নিয়ে এ পাসপোর্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি দেওয়া রয়েছে।

এ তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের স্কোর ১০৯ আর বাংলাদেশের স্কোর ৩৮। ২০২৪ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৮১তম। সে হিসাবে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এক ধাপ এগিয়েছে।

আয়ারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন আর বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।

পাসপোর্টের অন্য সূচকগুলো সাধারণত ভিসামুক্ত কিংবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুবিধার ওপর ভিত্তিতে তৈরি হলেও নোমাড ক্যাপিটালিস্টের সূচকে মোট ৫টি মানদণ্ড বিশ্লেষণ করা হয়।

মানদণ্ডগুলো হলো ভিসামুক্ত ভ্রমণ (৫০ শতাংশ), করব্যবস্থা (২০ শতাংশ), বৈশ্বিক ধারণা (১০ শতাংশ), দ্বৈত নাগরিকত্ব ধারনের সক্ষমতা (১০ শতাংশ) ও ব্যক্তিগত স্বাধীনতা (১০ শতাংশ)।

সূচক অনুযায়ী, এসব মানদণ্ড বিভিন্ন দেশের নাগরিকত্বের ‘প্রকৃত মূল্য’ বুঝতে সাহায্য করে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। ৫টি মানদণ্ডে দেশগুলোর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বৈশ্বিক এ র‍্যাঙ্কিং করা হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে আয়ারল্যান্ড, বাংলাদেশ কততম?

আপডেট সময় : ০৯:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫