ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ট্রাম্পের অভিষেকের আগে চুক্তি করেছেন ইরান-রাশিয়ার প্রেসিডেন্ট

মাসুদ পেজেশকিয়ান ও ভ্লাদিমির পুতিন ছবিঃ সংগৃহীত

ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের সময়। আগামী ২০ জানুয়ারি মার্কিন মসনদে দ্বিতীয় মেয়াদে অভিষেক হবে তার। ট্রাম্পের অভিষেকের আগেই কৌশলগত অংশীদারিত্বে নিয়ে নতুন চুক্তি করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। এজন্য রাশিয়া সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

দুই দেশের প্রেসিডেন্টের এ বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে অন্যতম হলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসে সাম্প্রতিক উন্নয়ন ইস্যু।

রয়টার্স জানিয়েছে, এ বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিকস এবং মানবিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হবে।

বৈঠক শেষে যৌথ বিবৃতি দেবেন পুতিন ও পেজেশকিয়ান। এ চুক্তিকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং কৌশলগত সম্পর্কের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা, সন্ত্রাসবিরোধী লড়াই, জ্বালানি খাত, অর্থনীতি, পরিবহন, শিল্প, কৃষি, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সব খাতেই এ চুক্তি সহযোগিতার ভিত্তি স্থাপন করবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ট্রাম্পের অভিষেকের আগে চুক্তি করেছেন ইরান-রাশিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫