ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

ইউক্রেন প্রতিরক্ষা জোরদারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি

ছবি : সংগৃহীত

যুদ্ধবিধস্ত ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আরও ৬০টি অতিরিক্ত IRIS-T বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে জার্মানি।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের মধ্যে কিয়েভে আলোচনা শেষে জার্মান সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রায় ৬ কোটি ইউরো (৬২ মিলিয়ন ডলার) মূল্যের এই ক্ষেপণাস্ত্র জার্মান সেনাবাহিনীর বর্তমান মজুত থেকে সরবরাহ করা হবে। একে ইউক্রেনের প্রতি যুদ্ধের ক্রমবর্ধমান পরিস্থিতিতে বার্লিনের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে বারবার উন্নত সামরিক সহায়তা, বিশেষ করে ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে আবেদন করে আসছেন। যাতে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করা যায়। IRIS-T ক্ষেপণাস্ত্র হলো জার্মানির পক্ষ থেকে ঠিক তেমনই সামরিক সহায়তা, যেমনটা জরুরিভাবে চেয়েছিলেন জেলেনস্কি।

এর আগে মঙ্গলবার কিয়েভ সফরকালে পিস্টোরিয়াস জার্মানির পক্ষ থেকে ইউক্রেনের জন্য অতিরিক্ত ৩ বিলিয়ন ইউরো সহায়তার বিষয়ে চলমান আলোচনার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মূলত যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়ক হিসেবে জার্মানি ২৮ বিলিয়ন ইউরো (২৮.৬ বিলিয়ন ডলার) মূল্যের সাহায্য দিয়েছে। এতে লেপার্ড ২ ব্যাটল ট্যাংক, গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংক, মার্ডার কমব্যাট ভেহিকল এবং প্যাট্রিয়ট ও IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেমের মতো উন্নত অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ইউক্রেন প্রতিরক্ষা জোরদারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি

আপডেট সময় : ০৮:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫