ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা

ছবি : সংগৃহীত

দেশজুড়ে বুধবার (১৫ জানুয়ারি) বিমান হামলা সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। কেননা, আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছে কিয়েভের বিমান বাহিনী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

ইউক্রেনীয় বিমান বাহিনী এক টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহরের কথা উল্লেখ করে বলেছে, ‘ক্রিভি রিগ — লুকিয়ে পড়ো! দক্ষিণ দিক থেকে একটা ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে!’

এছাড়া পোস্টে উত্তর চেরনিগিভ অঞ্চল, মধ্য পোলতাভা অঞ্চল এবং দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের দিকেও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক রাজধানী কিয়েভের দিকেও যাচ্ছিল। ’

এই সতর্কতা এমন সময়ে জারি করা হলো যখন ইউক্রেন বলছে, তারা প্রায় তিন বছরের যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে তাদের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এবং ফ্রন্টলাইন থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত করেছে, তার একদিন পরই এই সতর্কতা জারি করা হলো।

এদিকে, রুশ সামরিক বাহিনী কিয়েভের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ এনেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তারা এর ‘জবাব দেবে। ’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা

আপডেট সময় : ০৪:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫