ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

দীর্ঘদিন ইনজুরির পর অবশেষে মাঠে নামলেন নেইমার

ছবিঃ সংগৃহীত

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সোমবার (২১ অক্টোবর) রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে আল হিলালের এ তারকা মাঠে নামেন। গোল করতে পারেননি বা গোল করাতেও পারেননি তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল। ৫-৪ গোলে জয় পেয়েছে আল হিলাল।

এ জয়ের ফলে আল হিলাল চ্যাম্পিয়ন্স লিগে নেতৃত্ব দিচ্ছে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯। আল আইনের পয়েন্ট মাত্র ১। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর চতুর্থ স্থানে রয়েছে। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে। ফলে তাদের পক্ষে শীর্ষে ওঠা এখনই সম্ভব হচ্ছে না।

গত বছর আগস্টে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। হাঁটুর চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেন। এ ম্যাচে ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে নেমেই একটা গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু আল আইনের গোলরক্ষক দারুণ দক্ষতায় তার চেষ্টা নস্যাৎ করে দেন। ম্যাচে যোগ করা সময়ে তিনি একটা সুযোগ পেয়েছিলেন। তাও কাজে লাগাতে পারেননি তিনি।

দুর্ভাগ্য আল আইনের সোফিয়ানে রাহিমির। হ্যাটট্রিক করেও জয়ের আনন্দ নিতে পারেননি। অন্যদিকে আল হিলালের জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছিল লাল কার্ডের খাড়ায়। ৮২ মিনিটে আলী আল বুলাইহি লাল কার্ড দেখেন।

নিহাদ সাজিদ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

দীর্ঘদিন ইনজুরির পর অবশেষে মাঠে নামলেন নেইমার

আপডেট সময় : ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪